৪ অক্টোবর ২০১৪ - ১০:৩৭
কুবানি’তে আইএসআইএলে’র নির্মম নৃশংসতা

সিরিয়ার উত্তরাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত ‘কুবানি’ শহরের বাসিন্দাদের মাঝে ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে সামরিক ও বেসামরিক কয়েক ব্যক্তির গলা কেটেছে আইএসআইএল।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : তাকফিরি আইএসআইএল সন্ত্রাসীরা সিরিয়ার উত্তরাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত একটি এলাকার ৭ জন পুরুষ ও ৩ নারীর শিরোচ্ছেদ করেছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে, নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী ছিল আইএসআইএলে’র বিরুদ্ধে যুদ্ধরত কুর্দি স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্য। কিন্তু নিহতদের অপর ৪ জন ছিল সিরিয়ায় যুদ্ধরত অন্য সন্ত্রাসী দলের সদস্য। এছাড়া ১ জন কুর্দি বিসামরিকেরও শিরোচ্ছেদ করা হয়।
ধারনা করা হচ্ছে যে, আইএসআইএলে’র বিরুদ্ধে প্রতিরোধকারীদের মাঝে ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ঐ ৭ ব্যক্তিকে।
নৃশংস এ ঘটনাটি ঘটেছে কুর্দি অধ্যুষিত কুবানি এলাকার ১৪ কিলোমিটার দূরত্বে। যা বর্তমানে আইএসআইএল’র দখলে।#